চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২০
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ।

রোববার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট উদ্যানে বৃক্ষ রোপণের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে ড. আব্দুর রাজ্জাক বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছেন ২ কোটি বৃক্ষ রোপণ করতে হবে সারাদেশে। এই কর্মসূচিতে শরীক হতে চায় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। তাই আজ আমরা বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছি, এর অংশ হিসেবে সারাদেশের বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্যরা ধারাবাহিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করবে।

প্রধানবক্তার বক্তব্যে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব ও ক্ষমতাসীনদল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন: বাংলাদেশ দুর্যোগ কবলিত দেশ। এখানে খরা, বন্যা, মহামারি, বায়ুদূষণ, ঘুর্ণিঝড়, জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রায় লেগে থাকে। এর মোকাবিলা করতে হলে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আহ্বানে বনজ, ফলজ এবং ঔষধি এই তিন ধরনের গাছ রোপনের এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল করার লক্ষ্যে সারাদেশে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্যরা কাজ করছে।

যোগ করেন: এ কর্মসূচি আগামী তিনমাস পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখবে। ১৭ কোটি লোকের দেশ বাংলাদেশ, সবাই যদি তিনটি করে গাছ লাগান এবং পরিচর্যার দায়িত্ব নেন; তাহলে ৫১ কোটি গাছ রোপণ করা সম্ভব হবে। যার ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম

নাছিম আরো বলেন: জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতেই আমাদের জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করছেন। তার এই কর্মসূচিকে সফল করতে আমরা বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্যরা সদা প্রস্তুত ।

Reneta

অনুষ্ঠান পরিচালনা করেন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, কেআইবি’র মহাসচিব- খায়রুল আলম প্রিন্স, কেআইবি’র ঢাকা মেট্রো যুগ্ম সাধারণ সম্পাদক – আ ফ ম মাহবুবুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কাজী মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুর রাজ্জাককৃষিমন্ত্রীবাহউদ্দিন নাছিম
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT