চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষে স্বেচ্ছায় রক্ত দেবেন শত বাংলাদেশি কানাডিয়ান

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৩:৪৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A
করোনা

মুজিববর্ষ উপলক্ষে টরন্টো প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। কানাডিয়ান ব্লাড সার্ভিসেস’র সহযোগিতায় আগামী ১৭, ১৯ ও ২১ মার্চ তিনদিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রক্তদান করবেন বলে নিবন্ধন সম্পন্ন করেছেন।

আয়োজকেরা বলছেন, জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই এমন নিখাদ ভালবাসার অনন্য আয়োজন। উদ্যোগটির আয়োজন সহযোগী হিসেবে রয়েছে কানাডিয়ান ব্লাড সার্ভিসেস, প্রজেক্ট লন্ডন ১৯৭১ ও ক্যানাটা ফাউন্ডেশন। 

মুজিব জন্মশতবর্ষে টরন্টোতে স্বেচ্ছায় রক্তদানের এই কর্মসূচির উদ্যোক্তা ও সমন্বয়কারী ড. সুশীতল চৌধুরী বলেন: বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের স্বাধীনতার জন্য। ৭ মার্চে দেয়া তার ঐতিহাসিক ভাষণটি পেয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। বিবিসি জরিপে জনপ্রিয় ভোটে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু। তার জন্মশতবর্ষ উপলক্ষে দেশে বিদেশে নানা বর্ণিল আয়োজনের উপলক্ষ তৈরি হওয়াটাই স্বাভাবিক। টরন্টোপ্রবাসী বাংলাদেশিরা জাতির পিতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানাতে নিয়েছেন স্বেচ্ছায় রক্তদানের মতো উদ্যোগ। যারা বঙ্গবন্ধুকে ভালবাসেন, তার জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগে শরিক হবেন বলে আমরা বিশ্বাস করি।

আগামী ১৭, ১৯ ও ২১ মার্চ তিনদিন কানাডিয়ান ব্লাড সার্ভিসেস এর ব্লুর ইয়াং ২ ব্লুর স্ট্রিট ইষ্ট সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রক্ত দেয়া যাবে। ১৭ মার্চ সকাল ৯টায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদানের মতো কর্মসূচি একটি বলিষ্ঠ, সময়োপযোগী উদ্যোগ বলে অবহিত করে শুভেচ্ছা জানিয়েছেন টরন্টো সিটি মেয়র জন টরি, ওন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড, জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার, বাংলাদেশ কনসাল জেনারেল টরন্টো নাঈম উদ্দিন আহমেদ, বাংলাদেশি বংশোদ্ভুত এমপিপি ডলি বেগম, কাউন্সিলর গ্যারি ক্রফোর্ড প্রমুখ।

মুজিববর্ষে টরন্টো প্রবাসী বাংলাদেশিদের এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচিকে অনন্য উদ্যোগ হিসেবে আ্যখ্যায়িত করে বাংলাদেশ কনসাল জেনারেল টরন্টো নাঈম উদ্দিন আহমেদ বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদানের চেয়ে মহৎ কর্মসূচি আর কী হতে পারে। আয়োজনের সফলতা কামনা করছি।

Reneta

রক্তদান কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান কানাডিয়ান ব্লাড সার্ভিসেস এর কমিউনিটি রিলেশনশিপ ম্যানেজার ক্রিস্টি আপটন প্রতিক্রিয়ায় বলেন, কানাডিয়ান ব্লাড সার্ভিসেস সহযোগি হিসেবে এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে গর্বিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাটরন্টোমুজিববর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪২ জনকে আশকোনা ক্যাম্পে রাখা হয়েছে

পরবর্তী

বাংলাদেশি ‘কমান্ডো’র শুটিং চলছে কলকাতায়

পরবর্তী

বাংলাদেশি ‘কমান্ডো’র শুটিং চলছে কলকাতায়

আতঙ্কের মধ্যেও চমক দেখালেন ইরফান

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT