অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে প্রায় এক বছর পর মুক্তি পেলেন শ্রীলঙ্কার পেসার শামিন্দা ইরাঙ্গা। মঙ্গলবার তাকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমিত দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ইরাঙ্গার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি ওঠে। পরে ৬ জুন তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে আইসিসি।
ঘটনাক্রমে, ইরাঙ্গা যেদিনে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছিলেন, ঠিক একইদিনে উচ্চতর হার্টবিটের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
১৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৫৭টি উইকেট পেয়েছেন ইরাঙ্গা। সমানসংখ্যক ওয়ানডে ম্যাচে তার উইকেট সংখ্যা ২১টি।








