চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ‘ড্রিম গার্ল’-এর দাপট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বর্তমানে বলিউডে ‘হিট মেশিন’ বলা হয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। কম বাজেটের ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে তার সবগুলো ছবিই সুপার হিট!

শুক্রবার মুক্তি পেল তার নতুন ছবি ‘ড্রিম গার্ল’। এই ছবি মুক্তির পর ফের নিজের সামর্থের পরিচয় দিলেন এই অভিনেতা। মুক্তির প্রথম দিনেই বেশ ভাল আয় করেছে কমেডি ঘরানার এই ছবি।

মুক্তির প্রথম দিনে ‘ড্রিম গার্ল’ আয় করেছে প্রায় ১০ কোটি রুপি। যেখানে সিনেমা ট্রেড অ্যানালিস্টরা ধারণা করেছিলেন এর আয় দাঁড়াতে পারে ৮-১২কোটি রুপি! ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত বারুচা।

‘ড্রিম গার্ল’ আয়ুষ্মান অভিনীত এমন একটি ছবি যেটি এখন পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা আয়ুষ্মানের সকল ছবিগুলোর ভেতর শীর্ষস্থান দখলে নিলো। একই সাথে এই ছবিটি ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ৯ম অথবা ১০ম ছবির একটি যেটি মুক্তি প্রথম দিনে বেশি আয় করা ছবিগুলোরও একটি।

এর আগে আয়ুষ্মান অভিনীত বাধাই হো, আর্টিকেল ফিফটিন, শুভ মঙ্গল সাবধান, আন্ধাধুন, বেরেলি কি বারফি সিনেমার শুরুর দিনে আয় ছিল যথাক্রমে ৭.৩৫, ৫.০২, ২.৭১, ২.৭০ ও ২.৪২ কোটি রুপি।

কতো স্ক্রিনে ‘ড্রিম গার্ল’?:
ভারতে সব মিলিয়ে মোট ২০০০ হলে মুক্তি পেয়েছে ‘ড্রিম গার্ল’। মুক্তির প্রথম দিনের এমন আয় থেকে ধারণা করা হচ্ছে, হয়তো বক্স অফিসে হিটের তালিকায় নাম লেখাবে ছবিটি।

Reneta

‘ড্রিম গার্ল’-এর বাজেট: 
‘ড্রিম গার্ল’ এর মোট বাজেট মাত্র: ৩০কোট রুপি।
প্রোডাকশন ব্যয়: ২০কোটি রুপি
বিজ্ঞাপন ও প্রিন্টিং ব্যয়: ১০কোটি রুপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ুষ্মান খুরানাড্রিম গার্লবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT