চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অনুমতি পেল ‘নীলচক্র’, দেখতে পারবেন সব বয়সী দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

কদিন আগেই ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন প্রেক্ষাগৃহে আসছেন তিনি। 

যদিও ওই ভিডিও ক্লিপসে শুভ কোথাও জানাননি, কী নিয়ে আসছেন তিনি? তবে খোঁজ নিয়ে জানা গেছে ক্লিপসটি ‘নীলচক্র’ সিনেমার মুক্তির কৌশলগত ঘোষণা।

ভিডিওটি প্রকাশের পর সিনেমাটির পরিচালক মিঠু খান জানিয়েছেন, ‘নীলচক্র’ ঈদুল আজহাতেই মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

এবার পরিচালক মিঠু জানালেন, সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘নীলচক্র’ সিনেমাটি।

প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।

নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। নির্মাতা মিঠু খান বলেন, ‘আগেই সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি। এবার আমরা ঈদের জন্য প্রস্তুত হচ্ছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা নামব।’

Reneta

‘নীলচক্র’ সিনেমায় মূখ্য চরিত্রে আছেন আরিফিন শুভ। তাঁর সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত সিনেমাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়ে এবার দেশে মুক্তি পেতে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভনীলচক্রমন্দিরা চক্রবর্তীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT