বাংলাদেশ

মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলামের দাফন সম্পন্ন

মহান মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম, বাংলাদেশি নেতা ও মুক্তিযোদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম, একজন প্রবীণ নেতা, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ডাক্তার আব্দুল মান্নান, ডেপুটি কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম, কমান্ডার শফিকুর রহমান রাজা ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহী জেলা প্রশাসন থেকে এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকেয়া কেকার বাবা।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

বিষয়:জান্নাতুল বাকেয়া কেকা মোহাম্মদ রবিউল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…