মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম মারা গেছেন

মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম, একজন প্রবীণ নেতা, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত রোববার থেকে শ্বাসকষ্ট নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বয়স হয়েছিলো ৬৮বছর।
আজ বাদ জোহর রাজশাহী উপশহরের ট্যাঙ্কি সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকেয়া কেকার বাবা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





