চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

রাজধানীর ডেমরায় মাদ্রাসার নামে একজন বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে কতিপয় ভূমি দস্যুদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার সামনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের লোকজনসহ এলাকাবাসী মানববন্ধন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে রোববার বেলা ১১টায় সাইবোর্ড মাহমুদনগর এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়।

এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার মালিক ভূমিদস্যু মুফতি ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ ও তার ভাই মাওলানা মাজহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

মানববন্ধনে এলাকাবাসী জানায়, ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার কর্ণধার ও তার ভাই চিহ্নিত ভূমিদস্যু। নাশকতার মামলায় বর্তমানে মাওলানা আযহারুল কারাগারে রয়েছেন। তার ছোট ভাই মাওলানা মাজহারুলের বিরুদ্ধেও জমি সংক্রান্ত ও সরকারবিরোধী নাশকতার একাধিক মামলা রয়েছে।

একইভাবে তারা ডেমরার সাইনবোর্ড মাহমুদনগরে কুমিল্লা জেলার (উত্তর) মুক্তিযোদ্ধা কমান্ডার এ আর মামুন সরকারের ক্রয়কৃত ৯ শতাংশ সম্পত্তি দখলে নিয়েছে। ইতিমধ্যে তারা ডগাইর মৌজার এস এ দাগ নং ১৫৮৭, আর এস দাগ নং ২৭০৯ ও সিটি জরিপের ১২৫৩৬ নং দাগের ও জমিতেই দ্বোতলা ভবন নির্মাণ করেছেন। অথচ ওই জমিটি বিগত ১০ বছর আগে মুক্তিযোদ্ধা এ আর মামুন সরকারের কাছ থেকে ভাড়ায় নিয়েছিল।

Reneta

পরে আযহারুল ও মাজহারুল এই মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে স্থাপনা তৈরী করেছে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে মো. খবির উদ্দিন সরকার বলেন, আমরা জমিটি উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে একাধিকবার অভিযোগ জানিয়েও কোন সমাধান পাইনি।

অভিযুক্ত ভূমিদস্যু ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ মাদ্রাসার মালিকের ছোট ভাই মাজহারুল ইসলাম মোবাইল ফোনে বলেন, জমিটি আমাদের মাদ্রাসার নামে একজন মুফতি দানপত্র করেছেন। তাই আমরা ওই জমিটি দখলে রেখেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেমরামানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT