চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ‘মুজিবনগর সরকার গঠন’ 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ‘মুজিবনগর সরকার গঠন’ জানিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া বলেছেন এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বিশ্ববাসীর কাছে দৃশ্যমান হয়ে উঠে।

সম্প্রতি মুজিবনগর সরকারের পঞ্চাশতম বর্ষ উপলক্ষে বাংলাদেশ জাসদ এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতে অস্হায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের নেতৃত্ব ছিল অতুলনীয়।  বঙ্গবন্ধুর প্রতি এ দু’নেতার বিশ্বস্হতায় কোন প্রকার ঘাটতি ছিলনা।

অনেকে একটা কথা বলেন, মুক্তিযুদ্ধে উপস্থিত বঙ্গবন্ধুর চেয়ে অনুপস্থিত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। এই শক্তি সৃষ্টির একজন প্রধান কারিগর ছিলেন তাজউদ্দীন আহমদ, অন্যজন ছিলেন সিরাজুল আলম খান। বাংলার অবিসম্বাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর উত্থানের পেছনে অনেকের অবদান রয়েছে। এসব অস্বীকার করলে ইতিহাস বিকৃতির সুযোগ তৈরি হবে। সঠিক ইতিহাস জাতিকে ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, ১৭ এপ্রিল-মুজিবনগর, মুজিবনগর সরকার এখন পর্যন্ত উপযুক্ত মর্যাদায় পালিত হয়নি। এটা দুঃখের বিষয়। দেশে এখন একদিকে করোনার বিপদ, অন্যদিকে রয়েছে রাজনৈতিক দূর্যোগ। এই পরিস্থিতি মোকাবেলায় গণতন্ত্রী ও প্রগতিশীলদের একতাবদ্ধ হতে হবে।  ১৭ এপ্রিল মুজিবনগর দিবস সব সময় অসাম্প্রদায়িক ও গনতন্ত্রের শক্তিকে সংগ্রামে প্রেরণা যোগাবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘‘মুজিব নগর সরকার কর্তৃক গৃহীত বাংলাদেশের “ঘোষনা পত্র”, টির গুরুত্ব অপরিসীম। এ ঘোষনা পত্রে সাম্য,মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে মৌলিক লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মুজিব নগর সরকারের রাজনৈতিক,প্রশাসনিক নীতিমালা অনুসরণ করে চললে জাতি হিসেব আমাদের মর্য়াদা আরো বাড়তো।’’

Reneta

ঐক্য ন্যাপের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ শ্রী পঙ্কজ ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিল বঙ্গবন্ধুর ছায়া। মুক্তিযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থন আদায়ে সরকারের উপদেষ্টাদের ভূমিকা ছিল অপরিসীম।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘মুজিব নগর সরকার যোগ্যতার সাথে জাতিকে নেতৃত্ব দেয়ার কারণেই আমরা মাত্র নয় মাসে স্বাধীনতা লাভ করেছি।’

কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী বলেন, ‘‘সমতা, সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পূর্ব শর্ত গনতন্ত্র উল্লেখ করে সেই রকম একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল গনতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’’

জাসদের স্থায়ী কমিটির সদস্য বাবু ইন্দু নন্দন দত্ত বলেন, দেশে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করার জন্য সকল অসাম্প্রদায়িক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে।

অন্য আলোচকরা মুজিব নগর সরকারকে যথাযথভাবে জাতি এবং প্রজন্মের সামনে তুলে ধরতে সরকারের অনাগ্রহে উদ্বেগ প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাসদমুজিবনগর সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT