চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের কঠিন সময়েও প্রিয়তমার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১০:৩৫ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের ওই কঠিন সময়েও আপনজনদের ভোলেননি মুক্তিযোদ্ধারা। মৃত্যুর মুখে দাঁড়িয়েও প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন অনেক মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধের সময় আখাউড়া এবং পাশের এলাকায় নিহত শহীদদের কসবায় সমাহিত করা হয়। ব্রাক্ষণবাড়িয়ার কোল্লাপাথর স্মৃতিসৌধে ৪৯ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে। ৫০টি কবরের জায়গা থাকলেও একটি কবরের জন্য জায়গা ফাঁকা পড়ে আছে।

শরিয়তপুরের নড়িয়ার মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম যুদ্ধ করেছিলেন ২ নম্বর সেক্টরে। যুদ্ধের সময় তার সহযোদ্ধাদের বলে গিয়েছিলেন, যদি যুদ্ধে তার মৃত্যু হয়, তাহলে তার প্রিয়তমা স্ত্রীকে যাতে তার পাশেই কবর দেয়া হয়।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের স্ত্রী হাজেরা নজরুল আজও স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে আছেন। স্বামীকে হারিয়েছেন ৪৭ বছর, তবে তার বর্ণনায় মনে হচ্ছিল এইতো সেদিন তাদের বিয়ে হলো।

বয়সী নারী একজন চশমা পরা, শার্ট ও শাল পরিহিত, শান্ত মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ
হাজেরা নজরুল

বিয়ের মাত্র ৯ বছরের মাথায় শুরু হয় মুক্তিযুদ্ধ। প্রিয়তমা স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে যুদ্ধে অংশ নেন প্রকৌশলী নজরুল ইসলাম। হাজেরা নজরুল বলেন: মাত্র দশ বছরের দাম্পত্য ছিলো আমাদের। আমি তাকে বলেছিলাম, তুমি আমাদের ছেড়ে কেন যাবে? সে বলেছিলো, তুমি আমাকে দেশের জন্য উৎসর্গ করো। তারপর আমরা ঘুমাতে গেলাম। পরদিন সে অফিসে গেলো, আর ফিরে এলো না।

শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের সমাধি স্তূপ, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ
নজরুল ইসলামের কবরের পাশের কবরটি এখনো ফাঁকা স্ত্রীর জন্য

স্বামীকে হারিয়ে যুদ্ধ পরবর্তী সময় বেঁচে থাকার যুদ্ধে শামিল হন অধ্যাপিকা হাজেরা। যে যুদ্ধ ছিলো আরও কঠিন। মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়ে দিনরাত এক করে কাজ করে স্বামীর আদর্শেই ৪ সন্তানকে বড় করেছেন।

Reneta

জীবনের এই শেষ বেলায় এখনও স্বামীই তার কাছে আদর্শ। প্রিয়তম স্বামীর কবরের পাশেই শায়িত হবেন, এজন্য লেখক অধ্যাপিকা হাজেরা নজরুলও অপেক্ষায় আছেন ৪৭ বছর।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের পিঁড়িতে পাওলি দাম

পরবর্তী

জাতীয় চার নেতার পরিবারের ঠিকানা ছিল নীহার রঞ্জনের বাড়ি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চার নেতার পরিবারের ঠিকানা ছিল নীহার রঞ্জনের বাড়ি

বাংলাদেশের একজন আইনজীবী বা রাজনীতিবিদের ছবি, পরিপাটি পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি শওকতকে ২ মাসের মধ্যে ৫ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

সর্বশেষ

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT