চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীর কাশেমের মামলার আইনজীবী থাকছেন না বিচারপতি নজরুল

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১২:৪৭ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, আদালত
A A

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল শুনানি থেকে অবশেষে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।  তিনি বলেছেন, আইন মেনেই মামলায় অংশ নিয়েছিলেন তবে বৈরী পরিবেশের কারণে মামলা থেকে নিজেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।  সরকারি সুবিধা নিয়ে মামলা পরিচালনা করাকে আবারও অনৈতিক বললেও বিচারপতি নজরুল ইসলামের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এটর্নি জেনারেল।
আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানির শুরুতেই প্রধান বিচারপতিকে মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানান অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম।  পরে আদালত কক্ষ থেকে বেরিয়ে সুপ্রিম কোর্ট বারের সামনে লিখিত বিবৃতি পাঠ করে শোনান তিনি।
তিনি দাবি করেন, গত বছর অবসরে যাবার পর তিনি আইনজীবী হিসেবে অন্য কয়েকটি মামলার কার্যক্রমে অংশ নেন যেখানে এটর্নি জেনারেলও ছিলেন।
সরকারি সুবিধা থাকা অবস্থায় মামলার কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টি এটর্নি জেনারলেই প্রথম প্রধান বিচারপতির নজরে আনেন।  বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে রোববার আদালত অঙ্গনে খবর ছড়িয়ে পড়ে যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলা পরিচালনায় থাকছেন না।
এটর্নি জেনারেল বলেছেন বিচারকদের জন্য কোন বিধি বিধান হবে কিনা তা প্রধান বিচারপতির বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারপতি নজরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT