একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের রায় উচ্চ আদালতে বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল বের করা হয়।
আজ রায় ঘোষণার পরপরই মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে আওয়ামী লীগ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।







