চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীরাক্কেলের আবু হেনা রনির বাবা মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের চ্যানেল জি-বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল সিজন ৬’-এর বিজয়ী আবু হেনা রনির বাবা আবদুল লতিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রনির বাবা নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামে তাদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবু হেনা রনির বন্ধু মীরাক্কেল-৯ আসরের দ্বিতীয় রানারআপ কমর উদ্দিন আরমান চ্যানেল আই অনলাইনে বলেন, রনির বাবা ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি প্রায় ৯ বছর যাবত প্যারালাইজডে আক্রান্ত। এরমধ্যে তার একাধিকবার স্ট্রোক হয়েছিলো।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মারা যান রনির বাবা। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তার দাফন হয়েছে পারিবারিক গোরস্থানে। বাবার আত্মার শান্তি কামনা করে রনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

শৈশব থেকে কৌতুক উপস্থাপনার মাধ্যমে বন্ধুদের আনন্দ দিতেন আবু হেনা রনি। ২০১০ সালে ‘হা-শো’ নামে একটি অনুষ্ঠানে তিনি প্রথম কৌতুক উপস্থাপনে অংশ নেন। পরের বছর জি বাংলায় প্রচারিত কমেডি শো মীরাক্কেলে অংশগ্রহণ করে যৌথভাবে চ্যাম্পিয়ন হন রনি।

বর্তমানে আবু হেনা রনি নতুন কৌতুক অভিনেতা তৈরির পাশাপাশি বাংলাদেশে কৌতুকে আরও জনপ্রিয় করার লক্ষে ‘বুনো পায়রা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হেনা রনিমিরাক্কেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটন ফ্রিজ কিনে আরও দুই ক্রেতা মিলিয়নিয়ার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT