বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম জন্মদিন উদযাপন করেছেন বলিউড স্টার শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। তাইতো নিজের স্ত্রীকে জন্মদিনে ভালোবেসে ‘বেবি ওয়াইফ’ বলে ফেললেন ‘হায়দায়’ খ্যাত শহিদ।
জন্মদিন উপলক্ষে শহিদ কাপুর তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বলেছেন ‘শুভ জন্মদিন বেবি ওয়াইফ’। কিছুদিন আগে লন্ডন থেকে হানিমুন সেরে এসেছেন শহিদ-মীরা দম্পতি। মাঝে মধ্যে শহিদের সঙ্গে র্যাম্পে হেঁটে বেড়াচ্ছেন মীরা।
বর্তমানে ‘শানদার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শহিদ। আলিয়া ভাটের বিপরীতে ‘শানদার’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।






