চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের দুই পুরস্কার পেল চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিশু অধিকার বিষয়ে সংবাদ প্রকাশে অসামান্য অবদান রাখায় মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যানেল আই অনলাইনের সুপ্রিম কোর্ট প্রতিবেদক এস এম আশিকুজ্জামান এবং উপকূল-সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

আশিকুজ্জামান ‘দুই শিশুর অনুভূতি এই সমাজের প্রতি একটা বার্তা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রিন্ট/অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন।

আর সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু চ্যানেল আই অনলাইনে ‘উপকূলের শিশুদের জীবনে আলো ফেরাতে পারেনি সূর্যবাতি’ শিরোনামে প্রকাশিত লেখার জন্য একই ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার অর্জন করেন।

এই ক্যাটাগরিতে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক ‘গণমাধ্যমে শিশুদের যাচ্ছেতাই ব্যবহার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার লাভ করেন।

এ বছর ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পুরস্কারের জন্য জমা পড়েছিল এক হাজারের বেশি আবেদন। সেখান থেকে ১৪টি বিভাগে মনোনীত ৭৬ জনের মধ্য থেকে আজ বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। 

রোববার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজয়ীদের হাতে ক্রেস্ট, চেক এবং সনদপত্র তুলে দেন ইউনিসেফের শুভেচ্ছা দূত ও প্রখ্যাত জাদুকর জুয়েল আইচ, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি তোমো হোজুমি।

ট্যাগ: মীনা অ্যাওয়ার্ডমীনা মিডিয়া অ্যাওয়ার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযান

পরবর্তী

ভালবাসার অনন্যজন নিরো স্যার

পরবর্তী

ভালবাসার অনন্যজন নিরো স্যার

জাতীয় লিগে হাফসেঞ্চুরির দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT