চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
শিক্ষা
A A

রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা ও ধর্ষণ প্রমাণিত দাবি করে মিয়ানমারের সামরিক জান্তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ১১ জুনের মধ্যে বাংলাদেশ সরকার যেন মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ উত্থাপন করে রোহিঙ্গাদের উপর নৃশংসতার বিচারের দাবি জানায়।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই দাবি জানিয়েছেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং কোস্টাল অ্যাসোসিয়েশন ফর সোস্যাল ট্রান্সফরমেশন ট্রাস্ট (কোস্ট) এর যৌথ আয়োজনে রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ নিয়ে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী এবং ইফতার পার্টি থেকে এই আহ্বান জানানো হয়।

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য আন্তর্জাতিক আদালত ১১ জুন সময় বেঁধে দিয়েছে। আর এই সময়ের মধ্যেই বাংলাদেশ সরকারকে বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তর্জাতিক সংকট। এই সংকট বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বিভিন্ন উৎস থেকে প্রমাণিত যে, মিয়ানমার রোহিঙ্গাদের উপর নৃশংস গণহত্যা চালিয়েছে। এই নৃশংসতার দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা সময়ের দাবী।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস (কারাস) এর পরিচালক অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মুফিজুর রাহমান, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাজরিন হুদা, নারী পক্ষের নির্বাহী সদস্য শিরিন হক, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের খণ্ডকালীন প্রভাষক ও রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন ধরে ফটোগ্রাফির কাজে নিয়োজিত সাইফুল হক অমি এবং কোস্ট এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোস্ট, সোস্যাল মিডিয়ার সহকারী পরিচালক বারকা উল্লাহ মারুফ।

আলোচনা পর্ব শুরুর আগে রোহিঙ্গা নৃশংসতা নিয়ে নির্মিত তিনটি ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়। এই ডকুমেন্টারিগুলোর উপর উপস্থিত দর্শকরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন। যেখানে সকলেই একবাক্যে বলেছেন, মিয়ানমার নৃশংসতা চালিয়েছে। এটি মানবাধিকার লংঘন, এটি ভয়াবহ অপরাধ। মিয়ানমারকে অবশ্যই আন্তর্জাতিক আদালতে নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে।

তবে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ১১ জুনের মধ্যে আন্তর্জাতিক আদালতে বিষয়টি উত্থাপনের যে সময়সীমা বেঁধে দিয়েছে তারও সমালোচনা করেন।

তারা বলেন, ১১ জুনের মধ্যে কেন তুলতে হবে? তার মানে এর মধ্যে তোলা না গেলে তবে কি মিয়ানমারকে আর বিচারের মুখোমুখি করা হবে না? বিশ্ব বিবেকের কাছে কি মিয়ানমারকে আর অভিযুক্ত করা যাবে না?

বিশেষজ্ঞদের বক্তব্য, মিয়ানমারের সামরিক জান্তা যে অপরাধ করেছে তা কখনো ক্ষমা করা যায় না। যেকোন সময় তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব মানবতার এগিয়ে আসা সময়ের দাবী।

একইসঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গাসামরিক জান্তা
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT