কক্সবাজার

মিয়ানমার বাহিনীর গুলিতে রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

বাংলাদেশ মিয়ানমার

মিয়ানমাররের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছে।

রোববার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বালুখালী জিরো পয়েন্টে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী গুলিবর্ষণ করে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কয়েক দফায় থেমে থেমে ৪০ রাউন্ড গুলি বর্ষণ হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল।

তিনি জানান, গুলিবিদ্ধ নুরুলকে উখিয়ার কুতুপালংস্থ রেডক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিষয়:গুলিবর্ষণ বিজিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…