বাংলাদেশ

মিয়ানমার জলসীমায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবি

মিয়ানমার জলসীমায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবি

মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবিতে ৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে যেতে দেখে তারা। পরে ২ জন রোহিঙ্গাকে সাঁতার কেটে বাংলাদেশের জলসীমায় আসতে দেখে উদ্ধার করে।

সোমবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর টেকনাফের নীলা ইউনিয়নের জাদীমুরার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা বলছে, নৌকায় থাকা ৩৫ জন বাংলাদেশে প্রবেশের জন্য চেষ্টা করছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার জানান, সোমবার সকালে নৌকা ডুবির খবর পেয়েছি। এলাকার জেলেরা যে দুজন কে উদ্ধার করেছে তাদের বিজিবি নিয়ে গেছে।

তবে বিষয়টি সম্পর্কে কোনো কথা বলতে রাজী হননি বিজিবি ও কোস্টগার্ড কর্মকর্তারা।

বিষয়:রোহিঙ্গা সমস্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…