চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার উপকূলে ‘ভৌতিক জাহাজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে ভেসে এসেছে রহস্যজনক এক ভৌতিক জাহাজ’। জেলেরা প্রথমে ৫৮০ ফুট দীর্ঘ জাহাজটি উপকূলে দেখতে পায় বলে বিবিসি জানায়।

মিয়ানমার পুলিশ তল্লাশির পর জানায়, কন্টেইনারবাহী জাহাজটিতে কোন নাবিক বা পণ্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামের বিশালাকার জাহাজটি জেলেরা বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের উপকূলে ভাসতে দেখে। পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রথমে কর্তৃপক্ষ ও নৌবাহিনীর লোকজন খতিয়ে দেখতে জাহাজে ওঠে।

পুলিশ আরো জানায়, ইন্দোনেশিয়ার পতাকা বহনকারী জাহাজটি উপকূলে পরিত্যক্ত অবস্থায় ছিল।

মিয়ানমার টাইমস জানায়, ‘ইন্ডিপেন্ডেন্ট ফেডারেশন অব মিয়ানমার সিফেয়ারার্স’র সাধারণ সম্পাদক অং কিয়াও লিন বলেন, জাহাজটির এখনো কাজের অনুমতি রয়েছে।

তিনি বলেন, জাহাজটি সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং এর পেছনে অবশ্যই কোন কারণ রয়েছে। মেরিন ট্রাফিক ওয়েবসাইট জানায়, ১৭৭ মিটারের (৫৮০ ফুট) জাহাজটি ২০০১ সালে নির্মাণ করা হয়েছে।

Reneta

এএফপি জানায়, জাহাজটির সর্বশেষ অবস্থান নথিভূক্ত রয়েছে তাইওয়ান উপকূলে ২০০৯ সাল। মিয়ানমার উপকূলে কোনো পরিত্যক্ত জাহাজ ভেসে আসার ঘটনা এটিই প্রথম। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাজমিয়ানমারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT