চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সাম্প্রদায়িক হামলায় প্রাণ গেলো এক রোহিঙ্গার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

মিয়ানমারে উন্মত্ত জনতার রোষানলে পড়ে প্রাণ হারিয়েছে একজন মুসলিম অধিবাসী। বৌদ্ধপ্রধান দেশটিতে রোহিঙ্গা মুসলিমরা ‘বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু’ বলে জাতিসংঘ স্বীকৃত।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, রোহিঙ্গা মুসলিমদের উপর ওই প্রাণঘাতী হামলার মুখে একজন পুলিশ সদস্য সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয় বলেও বুধবার জানান পুলিশের দুইজন কর্মকতা।

মঙ্গলবার রাখাইন রাজ্যের রাজধানী সিতোয়ে’তে রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি দল রোহিঙ্গা মুসলিমদের উপর ইট ছুড়ে মারলে একজন নিহত হয়। নিহতের পরিচয় মং নু (৫৫) বলে নিশ্চিত করা হয়েছে। যিনি মনির আহমেদ নামেও পরিচিত। স্টেট কাউন্সেলর অং সান সু চি’র অফিস থেকে এক বিবৃতিতে এমনটি জানানো হয়।

পুলিশের দুইজন কর্মকর্তা রয়টার্সকে জানায়, হামলার সময় একজন নিরস্ত্র জুনিয়র পুলিশ সদস্য মুসলিম অধিবাসীদের প্রহরায় ছিল, কিন্তু উন্মত্ত জনতার হাত থেকে তাদের রক্ষা করতে পারেননি।

সিতোয়ে জেলা পুলিশের লেফট্যানেন্ট কর্নেল উইন নং জানান, সেই পুলিশ সদস্য জাতিগতভাবে হামলাকারীদের সমগোত্রীয় বলে হামলার শিকার হননি।

২০১২ সালে সংঘাতের পর সিতোয়ে’র প্রান্তে ক্যাম্পে বসবাস করা ৭ জন রোহিঙ্গা মুসলিম মঙ্গলবার ঘুরতে বেড়োয়। এসময় নৌকা ক্রয় নিয়ে বৌদ্ধধর্মাবলম্বী একজনের সাথে বাকবিতন্ডায় জড়ায় তারা। এতে সেখানকার অধিবাসীরাও জড়িয়ে পরে এবং তাদের উপর হামলা চালানো শুরু করে।

Reneta

রাজধানী নেপিডোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল মিয়ো থু সোয়ে বলেন, আমরা সেই তরুণ পুলিশ সদস্যকে প্রশ্ন করেছিলাম। সে বলেছে, তাদের থামাতে চেষ্টা করেছিল কিন্তু সক্ষম হয়নি এবং পালিয়ে পুলিশ স্টেশনে এসে পড়ে। এই হামলার জন্য এখনও কাউকে আটক করা হয়নি, তদন্ত চলছে বলে জানান তিনি।

মিয়ো থু সোয়ে বলেন, ঘটনাস্থলের সেই পুলিশ সদস্য নিরস্ত্র ও অনভিজ্ঞ ছিলেন।

পুলিশ প্রহরা থাকার পরও রোহিঙ্গা মুসলিমরা সেই এলাকায় ভ্রমণের জন্য অনুমোদিত নয় বলে জানান মিও থু সোয়ে। ২০১২ সালের সহিংসতার পর শহরের মুসলিমদের ক্যাম্পে বা একটি সিটি ওয়ার্ডে থাকতে বাধ্য করা হয়। পুলিশ প্রহরা ছাড়া তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে না।

সামরিক বাহিনীর কয়েক দশকের কঠোর শাসনের অবসানের পর রাখাইন রাজ্যে ধর্মীয় সহিংসতা বেড়েছে। ২০১২ সালে সাম্প্রদায়িক অস্থিরতার পর থেকে শত শত রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়েছে এবং ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ স্থানচ্যুত হয়েছে।

সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশটির কর্তৃত্ব কার্যত সু চি’র হাতে এসে পড়ার পর তিনি বৌদ্ধ এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সংঘাতের সমাধানে আইনের শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছিলেন।

অক্টোবরে ‘রোহিঙ্গা বিদ্রোহীদের’ হামলার অভিযোগে আর্মি অভিযানের পর রাজ্যটিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। কিন্তু ২০১২ সালে সাম্প্রদায়িক সংঘাতের পুনরাবৃত্তি সিতোয়ে’তে ঘটেনি।

রাখাইন রাজ্যে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিমদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না মিয়ানমার সরকার। দেশটির অনেকেই তাদের বাংলাদেশের অবৈধ অভিবাসী বলে মনে করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT