চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিবেশ সৃষ্টি হয়নি: ইউএনএইচসিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
রোহিঙ্গা

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে এখনো সহায়ক পরিবেশ সৃষ্টি হয়নি।

তিনি জানান: মিয়ানমার সরকারের নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিয়েছে। সম্প্রতি নানা ধরনের বিদ্রোহী গ্রুপগুলো সক্রিয় হওয়ায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ কারণে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার ক্ষেত্রে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।

তিনি আরো বলেন: কফি আনান কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা সমাধানে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সমস্যা সমাধানে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। এজন্য মিয়ানমারের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মহলের সাথে আলোচনা চলমান রয়েছে।’

আগামী বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের চরম ঝুঁকির মুখে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে গ্রান্ডি আরও বলেন: রোহিঙ্গারা যতদিন থাকবে ততদিন জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে।

গ্রান্ডি আরও বলেন: রোহিঙ্গারা রাখাইনে ফিরিয়ে যাওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। বেশ কিছুদিন ধরে রাখাইন আর্মির সাথে সে দেশের সেনাবাহিনীর সহিংসতা জোরালো হয়েছে। এ কারণে রাখাইনে এখন রোহিঙ্গারা নিরাপদ নয়। বিশেষ করে স্বাধীনভাবে চলাফেরার করার মতো পরিবেশ নেই। আমি মিয়ানমার সফর করব, তখন মিয়ানমারের সাথে এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরব। কারণ রোহিঙ্গাদের অবশ্যই রাখাইনে ফিরে যেতে হবে।

Reneta

শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের কলাতলী সায়মন বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে ইউএনএইচসিআর, আই ও এম এবং ওছো এর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় ফিলিপ্পো গ্রান্ডি ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান অ্যাফেয়ার্স) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো উপস্থিত ছিলেন।

এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো বলেন: আগামী বর্ষা মৌসুমে রোহিঙ্গারা যাতে ঝুঁকিতে না পড়ে সেজন্য কাজ করতে হবে।

আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থাকে রোহিঙ্গাদের পাশে থাকার আহবান জানান তিনি।

এর আগে সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের ‘ইউএনএইচসিআর’, ‘আইওএম’সহ আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার এই ৩ প্রধান। সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী-২ এর ১১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় বিশ্ব খাদ্য কর্মসূচী ‘ডাব্লিউএফপি’ এর বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও উখিয়ার ১১, ১৭ ও ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুদের সাথে কথা বলেন।

গত বৃহস্পতিবার দুই দিনের কক্সবাজার সফরে এসে বিকেল তিনটার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌছান এবং বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সাথে পৃথক বৈঠক করেন ২০ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটির সব সদস্য বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার ত্যাগ করলেও ফিলিপ্পো গ্রান্ডি কক্সবাজার অবস্থান করছেন। শনিবার তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনএইচসিআরমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT