চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের ২ সেনাকে ফেরত দিতে শুক্রবার বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর ২ সদস্যকে আগামীকাল শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সকাল সাড়ে ১০ টায় বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রবিউল ইসলাম।

১৭ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলাপ-আলোচনা করে পতাকা বৈঠকের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক হবে। বৈঠকে মিয়ানমার সেনাবাহিনীর ২ সদস্যকে হস্তান্তর করা হবে।

১৪ জুলাই বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর অপহৃত এ ২ সদস্যকে উদ্ধার করে বিজিবি সদস্যরা।

মিয়ানমারের বিচ্ছিন্নবাদী একটি সংগঠন এ ২জনকে অপহরণ করেছিলো। বিষয়টি বাংলাদেশকে অবহিত করার পর বিজিবি সদস্যরা ৫ জুলাই থেকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান শুরু করে।

উদ্ধার হওয়া ২ জনকে চিকিৎসা প্রদানের পর দ্রুত সময়ের মধ্যে ফেরত দিচ্ছে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাকান আর্মিবিজিবি-বিচ্ছিন্নতাবাদীমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT