চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের দুই শতাধিক সিমকার্ডসহ তিন রোহিঙ্গা আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:২১ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের ২২২টি সিমকার্ডসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ স্থলবন্দরের প্রধান ফটকে আনসার সদস্যদের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা হলো মিয়ানমারের মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের হোসনের ছেলে সলিম (২৬) ও উখিয়া জামতলী রোহিঙ্গা শিবিরের মেহের শরীফের ছেলে রবি আলম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিমগুলো মিয়ানমারে থেকে ট্রলারে করে আনা হয়েছিল। খবর পেয়ে মিয়ানমারের ট্রলার মাঝিসহ তিন রোহিঙ্গাকে সিমসহ বন্দরের নিরাপত্তা কর্মীরা আটকে দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সিমকার্ডসহ ওই তিনজনকে আটক করে।

টেকনাফ মডেল থানার ওসির প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মো: জসীম উদ্দীনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মোবাইল সিম ব্যবহার বন্ধে কাজ করছে জেলা পুলিশ।

Reneta

টেকনাফ ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে সরকার মোবাইল নের্টওয়ার্ক বন্ধ করে দিয়েছে। তবে রোহিঙ্গারা নিজেদের মাঝে যোগযোগ সক্রিয় রাখতে মিয়ানমারের সিমকার্ড এনে ব্যবহার করছেন। মিয়ানমারের সিমকার্ড পাচারের সহজ পথ হিসেবে তারা নেয় টেকনাফ স্থলবন্দরকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

রফিককে কোচ নিয়োগের যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ৪, ২০২৬

জাতীয় দলের স্পিন কোচ রফিক, নেতৃত্বের মেয়াদ বাড়ল লিটন-মিরাজের

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিনের ছুটির সুযোগ!

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকদের বৈঠকে নানা দিকনির্দেশনা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT