চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারক ফেরদৌস-মৌসুমী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

নানামাত্রিক আলোচনা ও সমালোচনার পর গেল দু’বারের মতো এবারও শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। ৮ সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে এবার অডিশনের তোড়জোড়ও শুরু হয়ে গেছে।

নতুন খবর হচ্ছে, এ বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মূল বিচাররের আসনে থাকছেন জনপ্রিয় দুই চিত্রতারকা ফেরদৌস ও মৌসুমী। তাদের সাথে আরও থাকবেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও সহযোগী এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্র থেকে এ খবর জানা গেছে।

এ প্রসঙ্গে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) সাড়ে ১১ টায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সেখানে তিনজন মূল বিচারকের নাম জানানো হবে, এবং অডিশন রাউন্ডে থাকবে শোবিজ অঙ্গনের পরিচিত বেশ কয়েকজন তরুণ বিচারক। তাদের নামও সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি।

এদিকে, চ্যানেল আই ও ইউনিলিভার আয়োজিত ‘কে হবে মাসুদ রানা’ রিয়্যালিটি শো’র বিচারকের দায়িত্বের পর আবারও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র বিচারক হওয়া প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি যে কোনো রিয়েলিটি শো’তে বিচারকের দায়িত্ব এনজয় করি। প্রতিনিয়ত একজন প্রতিযোগীর বদলে যাওয়া, পরিণত হওয়ার বিষয়টি দেখে সত্যিই আমি অবাক হই। খুবই এক্সাইটিং লাগে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারকের দায়িত্ব পালন নিয়ে দেশের তারকা এই অভিনেতা আরো বলেন, আয়োজকদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে এই রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে পেতে চায়, তাদের প্রতি আমারও কিছু কন্ডিশন আছে। সেগুলো পূরণ হলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই।

এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর মূল মঞ্চে অংশগ্রহণে করবেন।

অবিবাহিত ১৮-২৭ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যিনি জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি।

ট্যাগ: ফেরদৌসমিস ওয়ার্ল্ডমৌসুমিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে বসে দুঃসংবাদ শুনলেন রশিদ খানরা

পরবর্তী

ছাত্রলীগের সহায়তায় মুগ্ধ অভিভাবকরা

পরবর্তী

ছাত্রলীগের সহায়তায় মুগ্ধ অভিভাবকরা

শাহরুখ পুত্র আরিয়ানকে বিয়ের প্রস্তাব!

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT