বিনোদন

‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম চ্যাম্পিয়ন ফাহিম

‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম চ্যাম্পিয়ন ফাহিম

নানা চড়াই উতরাই পেরিয়ে প্রায় পাঁচ হাজার প্রতিযোগী টপকে দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন ফাহিম ওরফে মে‌হেদী হাসান ফা‌হিম।

এই প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম রানার আপ হ‌য়ে‌ছেন মাহা‌দী হাসান ও হা‌নিফ। যৌথভা‌বে দ্বিতীয় রানার আপ হ‌য়ে‌ছেন আহসান রাজ ও হামজা খান চৌধুরী।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় ‘সজীব গ্রুপ মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। সেখানে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ এবং রানার আপদের নাম ঘোষণা করা হয়।

আয়োজকদের পক্ষে স্বপন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানান, ‘সেরা দশজন বাছাই করে তাদের মধ্য থেকে বিভিন্ন গ্রোমিং শেষে নানা ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বা‌চিত করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ৭২টি দেশের প্রতিনিধি চূড়ান্ত হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট, ফিলিপাইনের ম্যানিলা শহরে। সেখানে অংশ নিতে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে ফাহিম ৬ আগস্ট ঢাকা ত্যাগ করবে।

প্রতিযোগিতার মূল আয়োজনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বুত্থান মার্শাল আর্টসের জনক, বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরি, প্রখ্যাত গেরিলা যোদ্ধা, ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু।

এছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মডেল অভিনেতা সানজু জন, মডেল প্রিন্স এবং ওয়াল মার্ট’র ফ্যাশন ডিজাইনার আব্দুল্লাহ্ আল মামুন। উপস্থাপনায় ছি‌লেন আরজে সায়েম ও শ্রাবণ্য তৌ‌হিদা।

বিষয়:স্বপন চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…