চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাস ভেগাসে ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিয়েছেন ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত মুনজারিন মাহবুব অবণী। বিবাহিত সুন্দরীদের ওই প্রতিযোগিতায় অংশ্রহণের জন্য ২৭ নভেম্বর লাস ভেগাসে পৌঁছেছেন তিনি।

লাস ভেগাসের ওয়েসগেট রিসোর্টে আছেন ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অবণী। সেখানে থেকে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, আমি শক্তিশালী প্রতিযোগিতা করতে চাই। বাংলাদেশের মতো রক্ষণশীল দেশ থেকে একজন বিবাহির নারী হয়ে এতদূর এসেছি, এটা কোনো ছোট ব্যাপার নয়। বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে আমি আমার দেশ ও দেশের পতাকার প্রতিনিধি হিসেবে কাজ করছি।

অবণী বলেন, লাস ভেগাসে আসার পর থেকে প্রিলিমিনারী এবং ফাইনালের প্রতিদিন সাতঘন্টা করে রিহার্সেল করতে হচ্ছে। এছাড়া বিভিন্ন চ্যারিটি ওয়ার্ক করতে হচ্ছে। সুইমিং স্যুট রাউন্ড, ইন্টারভিউ, ইভিনিং গাউন রাউন্ড; এই তিনটির উপর বেশি নজর দেয়া হচ্ছে। ৯০টির বেশি দেশের প্রতিযোগিদের সঙ্গে মিশতে পারছি। আমি পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করছি।

তিনি বলেন, ফাইনালের মঞ্চে একজন শক্তিশালী প্রতিযোগি হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে আমি দৃঢ় আত্মবিশ্বাসী।

”হারজিৎ সবখানেই থাকে। কিন্তু আমার লক্ষ্য, বাংলাদেশের একজন শক্তিশালী প্রতিযোগি হিসেবে পরিপূর্ণভাবে দেশকে তুলে ধরা। অনেকেই প্রথমবার এমন আয়োজনে এসে নার্ভাস থাকে! কিন্তু আমি মোটেও তেমন নই। আমি সবচেয়ে শক্তিশালী হয়ে আত্মবিশ্বাস দিয়েই প্রতিযোগিতা করার চেষ্টা করছি। দেশের জন্য সম্মান অর্জনে দেশের মানুষের কাছে দোয়া চাইছি।”

দুই হাজারের বেশি বিবাহিত নারীর অংশগ্রহণের পর কয়েকটি ধাপে বাচাই শেষে ২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ গ্র্যান্ড ফিনালে। সেখানে দেশের প্রথম ‘মিসেস বাংলাদেশ’-হওয়ার গৌরব অর্জন করেন অবণী। পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন একলাখ টাকা।

Reneta

‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক অপূর্ব আবদুল লতিফ চ্যানেল আই অনলাইনকে জানান, বাংলাদেশে সৌন্দর্য ও মেধাভিত্তিক জাতীয় এবং আন্তর্জাতিক অসংখ্য অনুষ্ঠান এর আগে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে তেমন কিছু হয়নি। সেজন্য আমরা প্রথমবার সফলভাবে সম্পন্ন করেছি ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

তিনি বলেন, আগামী ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। আমরা আশাবাদী, অবণী ভালো ফলাফল নিয়েই দেশে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিসেস ওয়ার্ল্ডমিসেস ওয়ার্ল্ড বাংলাদেশমিসেস বাংলাদেশলাস ভেগাসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT