চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাম্প স্টকের বন্দুকের ভিডিও অপসারণ করছে ইউটিউব

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১:০৮ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
বাম্প স্টক

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সাম্প্রতিক বন্দুক হামলায় ব্যবহৃত বিভিন্ন বন্দুকের ১২টিতেই ব্যবহার করা হয়েছিল বাম্প স্টক। মূলত সেমিঅটোমেটিক বন্দুকে এই অংশটি যুক্ত করার মাধ্যমে একে দ্রুত গুলি করার উপযোগী করা হয়েছিল। এ ঘটনার পর থেকে বাম্প স্টক নিয়ে প্রকাশিত বিভিন্ন ভিডিও অপসারণ করতে শুরু করেছে ইউটিউব।

বিষয়টি নিয়ে সমালোচনার মুখেও পড়েছে ইউটিউব কর্তৃপক্ষও। সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের ‘ফায়ারআর্মস’ বিভাগের বিভিন্ন পোস্টে অনেকেই অভিযোগ জানিয়ে বলছেন ঘটনার পরদিন থেকেই বাম্প স্টক ব্যবহার নিয়ে তৈরি করা বিভিন্ন ভিডিও মুছে ফেলছে ইউটিউব। শুধু তাই নয়, সংশ্লিষ্ট চ্যানেলও স্ট্রাইকের শিকার হচ্ছে।

বাম্প স্টক ভিডিও অপসারণের বিষয়ে ইউটিউবের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে জানান, ‘ক্ষতিকর এবং বিপদজনক কনটেন্ট আমাদের নীতিমালা বিরোধী।’ তিনি আরও জানান, ‘লাস ভেগাস ট্র্যাজেডির পর বাম্প স্টক ব্যবহার করে আগ্নেয়াস্ত্র আরও দ্রুত ব্যবহার উপযোগী করা সংক্রান্ত যেসব ভিডিও রয়েছে, সেগুলো আমরা খতিয়ে দেখতে শুরু করেছি। এ ধরনের ভিডিও নিষিদ্ধ করতে নীতিমালা কিছুটা সম্প্রসারণও করা হয়েছে।’

সম্প্রতি ‘রুট ৯১ হারভেস্ট’ নামের একটি সঙ্গীত উৎসবে স্টিফেন প্যাডক নামের একজন বন্দুকধারীর গুলিতে প্রায় ৫৯ জন নিহত হন। এই উৎসবে উপস্থিত হয়েছিলেন প্রায় ২২ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাস ভেগাসলাস ভেগাস হত্যাকাণ্ডলাস ভেগাসে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT