চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনে এলো ফিফা বিশ্বকাপের ড্রয়ের তারিখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লাস ভেগাসের গগনচুম্বী গ্যাস বলের আলোকসজ্জা ও শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। ৩২টির জায়গায় ৪৮ দেশ নিয়ে আয়োজিত হবে মহাযজ্ঞ। এখনও কোয়ালিফাই করা সব দেশের খোঁজ মেলেনি। কে কোন গ্রুপে থাকবে সেটিও নিশ্চিত হয়নি। এর মাঝেই খবর, আসছে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসবে ২০২৬ বিশ্বকাপের ড্র।

আয়োজক তিন দেশের মধ্যে কানাডা ও মেক্সিকোর ভেন্যুগুলো বাদ দিয়ে লাস ভেগাসকে চূড়ান্ত করা হয়েছে। মেক্সিকোর ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো সেদিয়ো বিশ্বকাপে দেশটির প্রশিক্ষণ ক্যাম্পের প্রচার চালাচ্ছেন। বলেছেন, ‘ড্র অনুষ্ঠিত হবে লাস ভেগাসেই। আমার মনে হয়, ডিসেম্বরের শুরুতে কোন একদিন অথবা ৫ তারিখে ড্র অনুষ্ঠিত হবে। এটা লাস ভেগাসেই হবে, সেখানেই আমারা উপস্থিত থাকবো।’

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপের ড্র আয়োজন বসেছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। সেই ভেন্যুসহ আরও কিছু জায়গা ৫ ডিসেম্বর ফাঁকা নেই। প্রথমে অলোচনায় ছিল ড্র অনুষ্ঠিত হতে পারে লাস ভেগাসের দ্য স্ফিয়ার হলে, যেখানে ৫৪,০০০ বর্গমিটারের বিশাল স্ক্রিন ও ১৭,৫০০ আসনের ধারণক্ষমতা রয়েছে। দ্য স্ফিয়ার পক্ষও নিশ্চিত করেছে ড্র সেখানে হবে না। ৫ ডিসেম্বর জ্যাক ব্রাউন ব্যান্ডের কনসার্ট হওয়ার কথা সেখানে এবং টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে।

Banglabid

লাস ভেগাস বিশ্বকাপের জন্য ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও তাদের অ্যালেজিয়েন্ট স্টেডিয়াম অনুমোদন পায়নি। কিন্তু ড্র অনুষ্ঠিত হবে সেখানে। যেখানে ৪৮ দেশকে ১২ গ্রুপে ভাগ করা হবে, প্রতি গ্রুপে ৪টি করে দেশ থাকবে। মেক্সিকো গ্রুপ এ, কানাডা গ্রুপ বি এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ডিতে জায়গা পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ১১টি শহর, মেক্সিকোর ৩টি শহর এবং কানাডার ২টি শহর মিলিয়ে মোট ১৬ শহরের ১৬ স্টেডিয়ামে হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলবে আসর। চলতি বছর জুন-জুলাইতে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। গরমের অভিযোগ উঠেছে ক্লাবগুলোর খেলোয়াড় কোচ এবং স্টাফদের থেকে।

বিশ্বকাপে ৪৮ দলের মধ্যে ১৩টি এখন পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করেছে। যার মধ্যে আয়োজক হিসেবে আছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। এশিয়ার থেকে জাপান, ইরান, উজবেকিস্তান, সাউথ করিয়া, জর্ডান এবং অস্ট্রেলিয়া টিকিট কেটেছে। ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড এবং লাতিন আমেরিকার থেকে ৭ দলের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ৫ বারের শিরোপাজয়ী ব্রাজিল ও ইকুয়েডর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

Reneta

এপর্যন্ত ইউরোপের কোন দল টিকিট পায়নি। তাদের ব্যস্ত সূচির কারণে এখনও দেশগুলো বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করতে পারেনি। ২০২৫ সালের মার্চে শুরু হওয়া এবাছাই পর্ব শেষ হবে ২০২৬ সালের মার্চে। ইউরোপ থেকে ১৬টি দল জায়গা করে নেবে বিশ্বকাপে। আফ্রিকা মহাদেশ থেকেও এখনো কোন দেশ বিশ্বকাপে টিকিট পায়নি। নর্থ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে ৩টি দেশ সুযোগ পাবে এবারে আসরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড্রফিফা বিশ্বকাপমার্কিন যুক্তরাষ্ট্রলাস ভেগাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের অবরোধ প্রত্যাহার

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৩, ২০২৬

আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা

আগস্ট ১৩, ২০২৬

‘আদালতের দ্বারে দ্বারে ঘুরে আর হয়রানির শিকার হতে হবে না’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT