চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে ৭৫ মুসলিম ব্রাদারহুড নেতার মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

মিশরে ২০১৩ সালের ক্ষমতাচ্যুত ব্রাদারহুড নেতা মুরসির সমর্থকরা সেনা সমর্থিত সিসি সরকারে বিরুদ্ধে আন্দোলনে সহিংসতার দায়ে ৭৫ জন মুসলিম ব্রাদারহুড নেতার মৃত্যুদণ্ড ও ৪৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এছাড়াও সহিংসতার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রায় সাতশ জনের সাজার রায় দিয়েছে। রায়ে বলা হয়, সাজা প্রাপ্তরা নিরাপত্তার বিঘ্ন ঘটিয়ে সহিংসতা ছড়ানোসহ হত্যা এবং অবৈধভাবে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে।

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ২০১৩ সালের ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারালেও শনিবার দেয়া আদালতের রায়ে নিরাপত্তাবাহিনীর কোনও সদস্যের বিরুদ্ধে সাজা ঘোষিত হয়নি। সেজন্য মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনেশনালের পক্ষ থেকে এ রায়কে বিচারের নামে ’প্রহসন’ বলে আখ্যা দেয়া হয়েছে। এ বিচারকে মিশরের সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও দাবি করেন ওই সংস্থা।

ওই আন্দোলনে প্রায় ৮০০ আন্দোলনকারী প্রাণ হারিয়েছিল। এমন অবস্থায় উল্টো বিক্ষোভকারীদের সাতশ জনের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির আদালত।

Banglabid

জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি মিসরের ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিরোধী মতের নেতা-কর্মীদের বিরুদ্ধে রূঢ় পদক্ষেপ নিয়ে চলছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া বা হামলার পরিকল্পনা করার মত অভিযোগে দেশটিতে বহু নাগরিকের মৃত্যুদণ্ড হয়েছে।

এর আগে ২০১৫ সালে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মুহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত। ২০১১ সালে হোসনি মুবারকবিরোধী আন্দোলনের সময় জেল ভেঙ্গে গণহারে কয়েদি পালানোর ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগে আদালত মুরসিকে মৃত্যুদণ্ড দেন।

নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গণআন্দোলনের মুখে এক সামরিক অভ্যুথানে তাকে সরিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে মুরসি ও তার ব্রাদারহুড নেতাদের বিচার চলছে।

Reneta

ক্ষমতায় থাকার সময় আন্দোলনকারীদের গ্রেফতার এবং নির্যাতনের নির্দেশ দেয়ায় এর আগে তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোলরক্ষকের ‘পিচ্ছিল’ গ্লাভসে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

পরবর্তী

সাফ স্বপ্নের সমাধি ও সোহেলনামা

পরবর্তী

সাফ স্বপ্নের সমাধি ও সোহেলনামা

স্বাধীনতার ইতিহাসে আরেক প্রামাণ্য দলিল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT