আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার তিন সাংবাদিককে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন মিশরের একটি আদালত।
গত মাসে ১০ম বারের মতো রায় ঘোষণা স্থগিত হওয়ার পর শনিবার কায়রোর একটি আদালত রায় দিয়েছেন। কারাদণ্ড পাওয়া তিন সাংবাদিক হলেন- মিশরের বাহের মোহাম্মদ, কানাডার মোহাম্মদ ফাহমি এবং অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্ট।
২০১৪ সালে ওই তিন সাংবাদিক একটি সন্ত্রাসী সংগঠনকে সংগঠিত করার অভিযোগে দোষী সাব্যস্ত হন।






