চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরের বিমানটি বিধ্বস্ত হয়েছে: ফ্রান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ন ১৯, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

আকাশপথে প্যারিস আর কায়রোর মাঝামাঝি কোন অবস্থান থেকে হারিয়ে যাওয়া ইজিপ্টএয়ারের ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ। ৬৬ আরোহীর মধ্যে ১৫ জন ফরাসি যাত্রী থাকা এমএস ৮০৪ ফ্লাইটটি দুর্ঘটনা, না সন্ত্রাসী হামলার শিকার; বিষয়টি মাথায় রেখে সত্যতা নির্ণয়ের পরই একটি উপসংহার টানা হবে বলে জানান ওলাদ।

ফ্রান্সের রাজধানী থেকে মিশরের রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা দেওয়া ফ্লাইটিতে ৫৬ জন যাত্রী, ৭ জন ক্রু সদস্য এবং তিনজন নিরাপত্তা কর্মী ছিলেন। যাত্রীদের মধ্যে ৩০ জন মিশরের, ১৫ জন ফরাসি, ২ জন ইরাকি এবং ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, সুদান চাদ ও পর্তুগালের ১ জন করে ছিলেন। ইজিপ্ট এয়ার সূত্রে আরোহী সংক্রান্ত এই তথ্যগুলো পাওয়া যায়। যাত্রীদের সবাই নিহত হয়েছেন বলে ধারণা মিশর কর্তৃপক্ষের।

গ্রিক, মিশরের সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টায় গ্রিসের কার্পাথোস দ্বীপেই প্রধান অনুসন্ধান অভিযানটি চলছে। নৌকা এবং প্লেন পাঠিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে ফ্রান্স।

মধ্য ইউরোপীয় সময় ২৩টা ৯ মিনিটে (মিশরীয় সময় রাত ২টা ৪৫ মিনিট) বিমানটি নিখোঁজ হয়। বিমান সংস্থাটি আরো জানায়, ইজিপ্টএয়ার স্পেসে প্রবেশের ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দূরে থাকতেই বিমানটি নিখোঁজ হয়।

গত মার্চেই ইজিপ্টএয়ারের একটি বিমান ছিনতাই করেছিলেন এক বউ পাগল স্বামী। পরে সাইপ্রাসের লারসানা বিমানবন্দরে সেটি অবতরণ করে এবং তাকে গ্রেফতার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

এপ্রিল ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ: ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ১৮, ২০২৬

ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT