চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিশন এক্সট্রিম’-এর উচ্চাভিলাষী উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২২, মে ২০১৯
বিনোদন
A A
মিশন এক্সট্রিম

মিশন এক্সট্রিম

হাইভোল্টেজ ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যের পর আসছে ‘মিশন এক্সট্রিম’। এরইমধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ। সম্প্রতি এই ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিং করতে মধ্যপ্রাচ্যের শহর দুবাই গিয়েছিলো টিমের বড় একটি অংশ। যেখানে গানের দৃশ্য ধারনের পাশাপাশি শুট হয়েছে কিছু অ্যাকশন দৃশ্যেরও। যা করতে ব্যয় হয়েছে মোট বাজেটের বড় একটি অংশ!

তবে তা নিয়ে ভাবিত নন ছবির নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। দুবাই গিয়ে শুটিং করার বিষয়টিকে ‘উচ্চাভিলাষী উদ্যোগ’ বলে মনে করলেও, পাশাপাশি তারা এও মনে করেন যে, দর্শক মন জয় করে বিশাল বাজেট খরচ হলেও সেটা উঠিয়ে নেয়া সম্ভব!

এই আত্মবিশ্বাসের কথা ধারন করেই দুবাইয়ে শুটিং শেষে ফিরে সানী সানোয়ার বললেন, দেশীয় সিনেমার এই ছোট বাজারের জন্য অত্যন্ত সীমিত বাজেটে সিনেমা নির্মাণ করা খুব দুরহ। কেননা, স্বল্প বাজেটে সিনেমায় মজা খুব কম থাকে। তবুও আমরা ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় দুবাইয়ের শুটিং পর্বে একটি বড় অংকের বাজেট খরচ করেছি। এটি অবশ্যই আমাদের একটি উচ্চাভিলাসী উদ্যোগ। তবে, আমাদের টার্গেট দর্শকদের মন জয় করে এই খরচ উঠিয়ে নিয়ে আসা। এখন দেখা যাক কি ঘটে!

‘মিশন এক্সট্রিম’ টিম জানায়, দুবাইয়ের প্রায় ১৬টি মনোরম লোকেশনে ৫ দিনব্যাপী শুটিং চলে। সেখানে একটি গান এবং বেশ কিছু অ্যাকশন দৃশ্য শুটিং করা হয়। আরিফিন শুভ, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবুসহ আরও দু’জন জনপ্রিয় অভিনেতা শুটিংয়ে অংশগ্রহণ করে। এছাড়াও কয়েকজন প্রবাসী বাংলাদেশী এবং আরবিয় অভিনেতাকে দেখা যাবে সিমেনাটির দুবাইয়ের অংশে।

দুবাইয়ের প্রচণ্ড দাবদাহে মধ্যে মরুভূমির তপ্ত বালু উপর চলে একাধিক অ্যাকশন দৃশ্যের শুটিং। মরুভূমির প্রতিকূল আবহাওয়ার মধ্যে পুরো শুটিং প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ বেগ পেতে হয়। যদিও আরিফিন শুভসহ কয়েকজন অভিনেতাকে আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে শুটিং শুরুর বেশ কিছুদিন আগেই দুবাই পাঠানো হয়। তবু প্রচণ্ড বালুঝড় আর উত্তপ্ত বালু প্রতিকূলতা উপেক্ষা করার কোন উপায় ছিল না।

শুটিং প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করতে দুবাইয়ের বেশ ক’জন স্ট্যান্টম্যান এবং অভিনেতাকে অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সানী সানোয়ার। দুবাইয়ে পুরো শুটিং প্রক্রিয়াটি কো-অর্ডিনেট করেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কাজী গুলশান আরা।

Reneta

সানী সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য, সংলাপে এবং ফয়সাল আহমেদের সঙ্গে যৌথ পরিচালনায় নির্মাণাধীন ‘মিশন এক্সট্রিম’-এ শুভ, ঐশী, ফজলুর রহমান বাবু ছাড়াও অভিনয় করছেন সাদিয়া নাবিলা, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুষমা সরকার, দীপু ইমাম, শতাব্দী ওয়াদুদ, আরেফ, মনোজ, সুমিত, ইমরান, সুদীপ্ত, নাজমুস সাকিব ও তারিক আনাম খানসহ অনেকেই।

হাইভোল্টেজ ঢাকা অ্যাটাকের সাফল্যের পর ‘মিশন এক্সট্রিম’ দেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। দুবাইয়ের কাজ শেষ হওয়ার মাধ্যমে সিনেমাটির প্রায় নব্বই শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। অচিরেই বাকি দশ শতাংশ শুটিংও সম্পন্ন হবে বলে জানান সানী সানোয়ার। চলতি বছরের শেষের দিকে মুক্তির লক্ষ্যে বুধবার (২২ মে) থেকে শুরু হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভআরেফইমরানইরেশ যাকেরঢাকা অ্যাটাকতারিক আনাম খানদীপু ইমামনাজমুস সাকিবফয়সাল আহমেদমনোজমাজনুন মিজানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসানী সানোয়ারসুদীপ্তসুমিতসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT