বিনোদন

‘মিশন ইম্পসিবল’ ছবির সেটে আহত টম ক্রুজ

‘মিশন ইম্পসিবল সিক্স’ ছবির সেটে টম ক্রুজের এই সেই শট

‘মিশন ইম্পসিবল সিক্স’ ছবির সেটে টম ক্রুজের এই সেই শট

‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন ছবির শুটিংয়ে আহত হয়েছেন টম ক্রুজ। টিএমজেড সূত্রে জানা গেছে, লন্ডনের এক সেটে লাফ দেওয়ার দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে ব্যাথা পান তিনি।

‘মিশন ইম্পসিবল’ সিরিজের ষষ্ঠ ছবির একটা দৃশ্য ছিল টম ক্রুজ একটা ভবনের ওপর থেকে লাফ দিয়ে নিচে নেমে আসবেন। কিন্তু ওই দৃশ্য করতে গিয়ে নিচে নামার সময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ব্যথা পান। ৫৫ বছর বয়সী এই অভিনেতা ‘মিশন ইম্পসিবল’সহ  তার সব ছবিতে ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেই অভিনয় করেন। কোনো স্টান্টম্যানের সহযোগিতা নেন না।

টম ক্রুজ তার ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন ছবির সম্পর্কে বলেন, গল্পের পাশাপাশি লোকেশন আর অ্যাকশনে নতুনত্ব থাকবে এবার। যা আগের ছবিগুলোকে ছাড়িয়ে যাবে।

‘মিশন ইম্পসিবল সিক্স’ প্রযোজনা করছে প্যারামাউন্ট ও স্কাইড্যান্স প্রডাকশনস। সহপ্রযোজক টম ক্রুজ। পরিচালনা করছেন আগের পর্বের ক্রিস্টোফার ম্যাককুরি।

ভক্তদের জন্য সুখবর হলো, ‘মিশন ইম্পসিবল সিক্স’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের ২৭ জুলাই। মিড-ডে।

‘মিশন ইম্পসিবল সিক্স’ ছবির সেটে আহত টম ক্রুজ
‘মিশন ইম্পসিবল সিক্স’ ছবির সেটে আহত টম ক্রুজ
বিষয়:টম ক্রুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…