চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লাভসে ‘মিলিটারি ব্যাজ’ ইস্যুতে ধোনির পাশে বিসিসিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলার মাঠে সেনাবাহিনীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বিপাকে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সাউথ আফ্রিকার বিপক্ষে তার উইকেটকিপিং গ্লাভসে সেনাবাহিনীর রেজিমেন্টের প্রতীক দেখে খুলে ফেলতে অনুরোধ জানিয়েছে আইসিসি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলছে, ধোনি কোনো দোষ করেননি গ্লাভসে সেই প্রতীক রেখে। একই গ্লাভস পরে আসছে ম্যাচেও যেন খেলতে পারেন সেই অনুরোধ করে উল্টো আইসিসিকে চিঠিও পাঠিয়েছে বোর্ডটি!

প্রোটিয়াদের বিপক্ষে ধোনির ব্যবহৃত প্রতীকটি ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের প্যারাসুট রেজিমেন্টের। এটির নাম ‘বলিদান ব্যাজ’। প্যারা মিলিটারি কমান্ডোরা এই ব্যাজ ব্যবহার করতে পারেন।

গত বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ৬ উইকেটে হারায় ভারত। যুজবেন্দ্র চাহালের করা ইনিংসের ৪০তম ওভারে আন্দিলে ফেলুকোয়ওকে রানআউট করেন ধোনি। তখনই গ্লাভসে সংযুক্ত প্রতীকটি নজরে আসে।

Banglabid

গ্লাভসে এই ধরনের প্রতীক রাখা আইসিসির পোশাক ও ক্রীড়া অনুষঙ্গ সম্পর্কিত আইনের লঙ্ঘন বলে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যে কারণে এটি খুলে ফেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দেয় আইসিসি।

এরপরই নড়েচড়ে বসে বিসিসিআই। ধোনির পাশে দাঁড়িয়ে শুক্রবার বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) প্রধান বিনোদ রাই পিটিআইকে জানান, ধোনি যাতে পরবর্তী ম্যাচগুলোতে ওই গ্লাভস পরেই খেলতে পারেন সে বিষয়ে অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয়া হয়েছে। শুক্রবার সিওএ-র বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ধোনির গ্লাভস জোড়ার থাকা সেই প্রতীক কোনো মিলিটারি প্রতীক নয় বলেও দাবি করেছেন বিনোদ রাই, ‘আইসিসির নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা বাণিজ্যিক, ধর্মীয় কিংবা মিলিটারি প্রতীক ব্যবহার করতে পারেন না। ধোনির গ্লাভসে ড্যাগারযুক্ত যে প্রতীকটি ছিল, সেটি মিলিটারি প্রতীকও নয়। সুতরাং সে কোনো আইন ভাঙেনি।’

Reneta

দুটি বিশ্বকাপ জেতানো ধোনির প্রতীকযুক্ত গ্লাভস দেখে অবশ্য তাকে প্রশংসায় ভাসিয়ে চলেছে ভারতবাসী। টুইটারে একজন সেনা কর্মকর্তা লিখেছেন, ‘এই বলিদান ব্যাজ সবাই পরতে পারে না। অনেক আত্মত্যাগের পর যোগ্যরাই কেবল এই ব্যাজ ধারণ করতে পারে। দেশের জন্য আপনি অনেক ত্যাগ শিকার করেছেন। সুতরাং অবশ্যই আপনি এই ব্যাজের যোগ্য।’

উল্লেখ্য, ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ২০১৫ সালে প্যারা স্পেশাল ফোর্সের সঙ্গে দু’সপ্তাহ ট্রেনিংও করেছিলেন তিনি। গত বছর রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভূষণ গ্রহণের সময় রীতিমত সেনা পোশাকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ভারতের সাবেক অধিনায়ক!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারতমহেন্দ্র সিং ধোনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাসপোর্ট ছাড়া বিমানের পাইলট কেন এবং কীভাবে কাতার গেলেন?

পরবর্তী

মাংস বিক্রি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২০

পরবর্তী

মাংস বিক্রি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২০

সাকলাইনকে হটিয়ে স্টার্কের বিশ্ব রেকর্ড

সর্বশেষ

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT