চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২০
বাংলাদেশ
A A

বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত ‘মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা’ এর পতাকা উত্তোলন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

রোববার ঢাকা সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পতাকা উত্তোলন করেন।

রোববার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে সালাম প্রদান করেন। পরে সেনাবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা এর পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনী প্রধান তার দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার একক নেতৃত্বে সূচিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম। একই সাথে তিনি স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের।

তিনি দেশ মাতৃকার যেকোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার পাশাপাশি পেশাদারিত্বের সর্বোচ্চ মান অর্জনের মাধ্যমে উন্নতমানের দন্ত সেবা প্রদানের নির্দেশনা দেন।

সেনাপ্রধান পতাকা উত্তোলন উপলক্ষ্যে একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐকান্তিক ইচ্ছায় এবং প্রত্যক্ষ দিক নির্দেশনায় ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে চার জন ডেন্টাল সার্জনের সমন্বয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়।

পরে দক্ষ জনবলের অভাব এবং প্রশাসনিক কারণে মিলিটারি ডেন্টাল সেন্টার সমূহকে সিএমএইচ এর ডেন্টাল উইং হিসেবে একীভূত করা হয়।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত ফোর্সেস গোল ২০৩০ এর অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়।

পরে সেনাপ্রধানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় আর্মি ডেন্টাল কোরের পতাকা অনুমোদিত হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা এর পতাকা উত্তোলন অনুষ্ঠান।

সদর দপ্তর লজিষ্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: সেনাপ্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসার সামলানোর দায় কি শুধু স্ত্রীর?

পরবর্তী

একই দৃশ্যের পুনরাবৃত্তিতে মেসিকে প্রশংসা পেলের

পরবর্তী

একই দৃশ্যের পুনরাবৃত্তিতে মেসিকে প্রশংসা পেলের

নেপাল

সংসদ ভেঙে ফেলার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT