রাজনীতি

মির্জা ফখরুল সুস্থ, বুধবার বাসায় ফিরতে পারেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হঠাৎ অসুস্থ হ‌য়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চি‌কিৎসাধীন বিএন‌পি মহা‌সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সুস্থ আছেন।

শারীরিক সমস্যা না থাকায় আজ পর্যবেক্ষণে রে‌খে বুধবার তা‌কে বাসায় নেয়া হ‌তে পা‌রে বলে জানিয়েছে বিএনপির মি‌ডিয়া উইং‌য়ের সদস্য শায়রুল ক‌বির খান।

মঙ্গলবার সকা‌লে এন‌জিওগ্রাম করার পর তার কো‌নো শারী‌রিক সমস্যা ধরা প‌ড়ে‌নি ব‌লে জানি‌য়ে‌ছেন কর্তব্যরত চি‌কিৎসক।

‌বিএন‌পি মহাস‌চি‌বের শারীরিক অবস্থা সম্প‌র্কে জান‌তে চাইলে দল‌টির মি‌ডিয়া উইং‌য়ের সদস্য শায়রুল ক‌বির খান বলেন, মহাসচিব এখন সুস্থ আছেন। তার হৃদযন্ত্রে কোনো সমস্যা ধরা পড়েনি।

শায়রুল বলেন, সকা‌লে মির্জা ফখরুল ইসলামের এনজিওগ্রাম করা হয়। চিকিৎসক মমিনুজ্জামান এনজিওগ্রাম করেন। তার হৃদযন্ত্রে কোনো সমস্যা দেখা যায়নি।

সোমবার হঠাৎ ক‌রেই অসুস্থতাবোধ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর‌কে রাজধানীর গুলশা‌নে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই মির্জা ফখরুল বিভিন্ন ধর‌নের শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায়ই তাকে দেশের বাইরে যেতে হয়।

বিষয়:ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…