চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরুলের ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ, কয়েকজন আটক

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:২৩ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
রাজনীতি
A A
বিএনপি

রাঙামাটিতে ত্রাণ দিতে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে নয়া পল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আরো অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম সুহাদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান জানান, সিনিয়র নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। ফলে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করতে হয়েছে। এসময় তাদের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ করেন তিনি।

Banglabid

আটকের বিষয়টি স্বীকার করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার আসামী। মিছিল থেকে আমরা পাঁচজনকে আটক করেছি।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, সোমবার রাজধানী ঢাকার প্রতিটি থানায়, সারাদেশের মহানগর ও জেলা-জেলায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বাংলাদেশ ন্যাপ ভাসানীর সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া সহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Reneta

রোববার সকালে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ দিতে এবং খোঁজখবর নিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাঙামাটি যাচ্ছিল বিএনপির একটি প্রতিনিধি দল। এতে দলের সিনিয়র নেতৃবৃন্দও ছিলেন। পথিমধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। হামলায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদসহ বেশ কয়েকজন আহত হন এবং তাদের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফখরুলের উপর হামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের নিন্দা

পরবর্তী

৩৮ তম বিসিএস’র প্রজ্ঞাপন যেকোন দিন

পরবর্তী

৩৮ তম বিসিএস’র প্রজ্ঞাপন যেকোন দিন

সুলতানা কামাল

সুলতানা কামালের গ্রেপ্তার চেয়ে লিগ্যাল নোটিশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT