চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা স্থগিতই থাকছে

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১:৫৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
আদালত
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকির আদালত রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ আদেশ দেন।

আদালতে ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরি ও সগীর হোসেন লিয়ন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি আ্যটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এই আদেশের ফলে হাইকোর্টের দেয়া আদেশই বহাল থাকল বলে জানিয়েছেন ফখরুলের পক্ষের আইনজীবী সগীর হোসেন লিয়ন।

এর আগে গত ২৩ আগস্ট বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মানহানি মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন।

২০১৪ সালের ২৪ আগস্ট নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি এবং তার দল আওয়ামী লীগকে খুনির দল’ বলেন মির্জা ফখরুল।

Reneta

তার এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই-আলম সিদ্দিক বাদী হয়ে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে মানহানির মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানহানি মামলামির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT