চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা আব্বাসের মামলা বাতিলের আবেদন খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
আদালত
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

Banglabid

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান মামলার বিষয়ে বলেন, ‘আজকের এ আদেশের ফলে এ মামলার বিচারিক কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। মামলাটি বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।’

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, ‘গত ২২ অক্টোবর শুনানির সময় আদালতে মির্জা আব্বাসের পক্ষে কেউ না থাকায় আদালত সেইদিন তার আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। তবে পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশটি রিকল করা হয়। এবং গত বৃহস্পতিবার মির্জা আব্বাসের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আবেদনটির উপর শুনানি করেন। এরপর আদালত আজ তা আদেশের জন্য রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ আদেশ দেন হাইকোর্ট।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, মোট ৫ কোটি ৯৭ লক্ষ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লক্ষ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বিচারাধীন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকমির্জা আব্বাসসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট

পরবর্তী

প্রেমের কথা স্বীকার সুস্মিতার, বিয়ে এখনই নয়

পরবর্তী
সুস্মিতা সেন

প্রেমের কথা স্বীকার সুস্মিতার, বিয়ে এখনই নয়

ক্যালিফোর্নিয়া-ক্যালিফোর্নিয়ায় দাবানল

ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT