চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ক্যালিফোর্নিয়া-ক্যালিফোর্নিয়ায় দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস বিভাগ।

শনিবার উত্তর ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস নগরী থেকে নতুন করে ১০ জন ও পাশের কনকো থেকে ৪ জনের মরদেহ উদ্ধার হয়। এতে শুধু প্যারাডাইস এলাকায় নিশ্চিত মৃতের সংখ্যা ২৩-এ ঠেকে।

বহু হলিউড তারকার আবাসস্থল সৈকত শহর ম্যালিবুর কাছে পাওয়া গেছে আরও দু’জনের মরদেহ।

প্রাণে বাঁচতে ঘরবাড়ি ফেলে নিরাপদ স্থানে সরে গেছে প্রায় আড়াই লাখ মানুষ। দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে অনেকেই রাস্তায় গাড়ি ফেলে পায়ে হেঁটে, দৌড়ে এলাকা ছেড়েছেন।ক্যালিফোর্নিয়া-ক্যালিফোর্নিয়ায় দাবানল

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দাবানল পুড়িয়েছে ক্যালিফোর্নিয়া অঞ্চলকে। এগুলোর মধ্যে চলতি বছরের মেন্দোচিনো অগ্নিকাণ্ডকে অঙ্গরাজ্যটির এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হয়।

তবে এবারের দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে তৃতীয় ভয়াবহতম এবং ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল বলা হচ্ছে।ক্যালিফোর্নিয়া-ক্যালিফোর্নিয়ায় দাবানল

Reneta

বৃহস্পতিবার বাট্টে কাউন্টি থেকে দাবানলের সৃষ্টি হলে সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ফায়ার সার্ভিস কর্মীরা প্রসিদ্ধ প্যারাডাইস শহরটি রক্ষা করতে পারেননি।

শুক্রবারে ম্যালিবুতে শুরু হয় আগুন। শনিবার পর্যন্ত এর পরিসর বেড়ে দ্বিগুণ হয়েছে। শুধু ম্যালিবুর ‘উলসি’ নামক দাবানলই এখন ৭০ হাজার একর এলাকা জুড়ে জ্বলছে।ক্যালিফোর্নিয়া-ক্যালিফোর্নিয়ায় দাবানল

অন্যদিকে প্যারাডাইসের ‘ক্যাম্প ফায়ার’ দাবানল শনিবার পর্যন্ত ছড়িয়েছে প্রায় এক লাখ একর।

ক্যালিফোর্নিয়া জুড়ে বর্তমানে মোট ১৬টি দাবানল সক্রিয় আছে। প্রায় ৭ হাজার স্থাপনা ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে আগুনে।ক্যালিফোর্নিয়া-ক্যালিফোর্নিয়ায় দাবানল

বিবিসি জানায়, সংশ্লিষ্টরা উত্তর ক্যালিফোর্নিয়ার অধিকাংশ এলাকা জুড়ে ‘রেড ফ্ল্যাগ’ সতর্ক সংকেত জারি করেছেন। যার অর্থ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো সময় দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আবহাওয়াবিদরা হুঁশিয়ার করেছেন, আগামী সপ্তাহেও এই অবস্থা চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।ক্যালিফোর্নিয়া-ক্যালিফোর্নিয়ায় দাবানল

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবানলের জন্যে বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। শনিবার এক টুইটবার্তায় তিনি বলেন, এই মারাত্মক দাবানলের পেছনে আর কোনো কারণ থাকতে পারে না। সরকার প্রতি বছর শতকোটি ডলার এর পেছনে ঢালার পরও মানুষ আগুনে মারা যাচ্ছে।

There is no reason for these massive, deadly and costly forest fires in California except that forest management is so poor. Billions of dollars are given each year, with so many lives lost, all because of gross mismanagement of the forests. Remedy now, or no more Fed payments!

— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2018

দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি অর্থায়ন বন্ধ করে দেয়া হবে বলেও হুমকি দেন তিনি।

ট্রাম্পের ‘সহানুভূতিহীন’ বক্তব্যের সমালোচনা করছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, মার্কিন তারকারা সহ সাধারণ মানুষ। ক্যালিফোর্নিয়ার গভর্নরের মুখপাত্র ইভান ওয়েস্টরাব পাল্টা জবাবে ট্রাম্পকে ‘নির্বোধ ও অজ্ঞ’ বলে অভিহিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিফোর্নিয়াক্যালিফোর্নিয়া-আগুনক্যালিফোর্নিয়া-দাবানলদাবানলভয়াবহ দাবানলযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-দাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT