অপরাধ

মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান, গোলাগুলি ও বোমা বিষ্ফোরণ

জঙ্গি আস্তানা

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ উত্তর সোনা পাহাড় এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাব। এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল থেকে সোনাপাহাড় মইনউদ্দিন চৌধুরী পেট্রোল পাম্পের সামনে মাজহারুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ম্যানশন নামক একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট বাড়ির ভেতরে কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে বাড়ির ভেতরে ৪-৫জন জঙ্গির অবস্থান ছিল।

ঢাকা থেকে র‌্যাবের মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, বাড়ির মালিক, কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়েছে।

বিষয়:অভিযান জঙ্গি আস্তানা জঙ্গিবিরোধি অভিযান র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…