জনপদ

মিরপুরে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

আহত বেলুন বিক্রেতা আটক

মিরপুরে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেলুন বিক্রিতা সাঈদকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আরেক শিশুর মৃত্যু হয়। তার নাম রিয়া (১০)।

এদিন বিকালে মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীতের শিয়ালবাড়ি বস্তির পাশে ঘটা এ বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

এই ঘটনায় আহত হন বেলুন বিক্রেতা সাঈদ। তাকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ।

বিষয়:গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…