পাম্প অকেজো হয়ে যাওয়ায় রোজার আগে থেকেই রাজধানীর মিরপুর এগারো নম্বরসহ বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট চলছে। এখন জনসাধারণের একমাত্র ভরসা ওয়াসার গাড়ি।
এলাকার জনপ্রতিনিধি জানিয়েছেন, ইতোমধ্যে নতুন পাম্প স্থাপনে ওয়াসার ছাড়পত্র পেয়েছেন তারা, জায়গা নির্ধারণ হলে কাজ শুরু হবে।
মিরপুর ১১ নম্বরের মদিনা নগর হাউজিংয়ের এভিনিউ পাঁচ। ঘনবসতিপূর্ণ এই এলাকায় পানি নেই গত ছয় মাস ধরে। এলাকায় ঢুকতেই চোখে পড়লো ওয়াসার পানিবাহী গাড়ি। দৈনন্দিন চাহিদা মেটাতে প্রতিদিনই ওয়াসার কাছ থেকে পানি কিনছেন এলাকাবাসী।
উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় প্রয়োজনমাফিক পানির চাহিদা মেটাতে পারছে না স্থানীয় ওয়াসার পাম্প।
এলাকার সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানালেন ঢাকা ১৬ আসনের জনপ্রতিনিধি।
এলাকায় প্রতিদিন পানির চাহিদা ৩ হাজার ৬০০ লিটার। বিকল্প পাম্প ছাড়া এই সংকট সমাধান হবে না বলে মনে করছেন এলাকাবাসী।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








