কক্সবাজার

মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশি উদ্ধার

মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশি উদ্ধার

মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষং দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোছেল রানা জানান: বেলা সাড়ে ১১টার দিকে ২২ জন যাত্রী নিয়ে একটি ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল। দুপুরের দিকে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষং দ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

তিনি বলেন: তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। বিকেলে তারা সেন্টমার্টিন পৌঁছায়।

বিষয়:কক্সবাজার কোস্টগার্ড বাংলাদেশি উদ্ধার মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…