চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিন্নির প্রতি উৎসাহী না হয়ে মূল আসামিতে নজর দেওয়া উচিত: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
- লিড নিউজ, আদালত
A A

মিন্নির প্রতি উৎসাহী না হয়ে মূল আসামির দিকে পুলিশের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বরগুনায় দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যার ঘটনাটি পিবিআই বা সিআইডির অধীনে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উপস্থাপনের পর রোববার হাইকোর্ট এ মন্তব্য করেন।

এ সময় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আরো বলেন, ‘পুলিশ আরো ‘অ্যালার্ট’ থাকলে হয়ত রিফাতকে মরতে হতো না। পুলিশ কি ঘুমিয়ে ছিল?’

Banglabid

এরপর হাইকোর্ট এই মামলাটির তদন্তের বিষয়ে এখনই হস্তক্ষেপ করা হবে না, উল্লেখ করে রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আজ রবিবার আদালতে রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এরআগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন। রিটে রিফাত শরীফকে হত্যার ঘটনাটি পিবিআই বা সিআইডির অধীনে তদন্তের নির্দেশনা চাওয়া হয়। এবং এ মামলায় মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবৈধ ঘোষণা ও এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়।

Reneta

এ রিটে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, বরিশালের ডিআইজি, বরগুনার পুলিশ সুপারসহ সাতজনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরগুনা রিফাত হত্যারিফাত শরীফরিফাত শরীফ কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোক দিবস ও ঈদে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

ক্যামেরায় বদলে গেল যেসব দিন মজুর নারীর জীবন

পরবর্তী

ক্যামেরায় বদলে গেল যেসব দিন মজুর নারীর জীবন

আমিরের অবসরে খেপেছেন পাকিস্তানি সাবেকরা

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT