তুমি আমি একসাথে,
রোদে মাখা বৃষ্টি দেখেছি।
ওড়ে চলা গাঙচিলে,
শতশত স্বপ্ন একেঁছি।
জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মিনার রহমানের গাওয়া ‘তা জানি না’ শিরোনামের গানের লাইন এগুলো। আজ শুক্রবার দুপুরে এ গান প্রকাশিত হয়েছে গানচিলের ইউটিউব চ্যানেলে। গানের কথা, সুর এবং সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সাজিদ সরকার। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানের এই ভিডিওতে মডেল হয়েছেন বনি ও হৃদি।
মিনার বলেন, ‘গানটি মানুষের ইগো নিয়ে লেখা। ইগো যে মানুষের সম্পর্ককে কোথায় নিয়ে যেতে পারে, তা দেখানো হয়েছে। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে চট্টগ্রামে। আশা করছি, আমার আগের গানগুলোর মতো, এই গানটিও সবাই ভালোভাবে গ্রহণ করবে।’
সম্প্রতি মিনার রহমানের ‘ঝুম’ শিরোনামের একটি ভিডিও গান প্রকাশ হয়েছে। এছাড়া ১০ মার্চ ‘কারণে অকারণে’ নামে আরও একটি মিউজিক ভিডিও আসবে।
‘তা জানি না’ গানটি দেখুন এই লিঙ্কে
https://www.youtube.com/watch?v=3rn94p1C4oA&feature=youtu.be







