চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনার ও পূজার গানে অপূর্ব-মেহজাবীন-অন্তু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান এবং পূজা এই প্রথম এক হলেন। গাইলেন ‘স্বপ্ন ভেজা মেঘ’ নামের একটি বিশেষ গান।

স্নোহাশীষ ঘোষের কথায় গানটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই গানটির ভিডিও প্রকাশ পেয়েছে ৯ ফেব্রুয়ারি, সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এতে মিনার ও পূজার গানের সঙ্গে অভিনয় করেছেন সময়ের আরেক দুই আলোচিত টিভিমুখ অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে আরও আছেন মডেল-অভিনেতা অর্ণব অন্তু।

জানা গেছে, ‘ফার্স্ট লাভ’ নামের একটি নাটকের জন্য ভিডিওটি নির্মাণ করেছেন বি ইউ শুভ।

গান ও ভিডিওটি প্রসঙ্গে মিনার রহমান বললেন, ‘এর আগে ডুয়েট গান আমি খুব কমই করেছি। যতদূর মনে পড়ে কণা আপু আর ন্যানসি আপুর সঙ্গে দুটি গান গেয়েছি। এবার গাইলাম পূজার সঙ্গে। গানটি বেশ সুন্দর। ভালো কথা, ভালো সুর। আর ভিডিওটি দেখার পর আরও ভালো লাগলো। খুব গোছানো একটা কাজ হয়েছে।’

Reneta

এদিকে পূজা বললেন, ‘মিনার ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমাদের শুরুটা ভালো একটা গান দিয়ে হলো। ভিডিওটাও শুভ ভাইয়া ভালো বানিয়েছেন। ভিডিওতে থাকা তিনজন মানুষই আমার খুব পছন্দের। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বপূজামিনার রহমানমেহজাবিন
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT