চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুনের চট্টগ্রাম নাকি মাহমুদউল্লাহর খুলনা?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৫৩ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল মাঠে গড়াচ্ছে শুক্রবার। মিরপুরে বিকেল সাড়ে ৪টায় শিরোপা লড়াইয়ে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম-জেমকন খুলনা। ফাইনালের আগে টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয়েছে দল দুটি। চট্টগ্রামের জয় দুটিতে, খুলনার একটি।

লিগপর্বের মুখোমুখি দেখায় দুবারই জয় পায় চট্টগ্রাম। সবশেষ দেখা অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে হেরে যায় তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম।

টুর্নামেন্টের শেষদিকে দলে ঢোকা মাশরাফী বিন মোর্ত্তজা খুলনার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছেন। শেষ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন পেসে। কাগজে-কলমে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক, আবার মাঠে মাশরাফীর উপস্থিতি যোগাতে পারে বাড়তি উৎসাহ।

বিপিএলে চারবার ভিন্ন ভিন্ন দলকে শিরোপা এনে দেয়ার অভিজ্ঞতা রয়েছে মাশরাফীর। ফাইনালে নামার আগে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়ে রাখলেন সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা তিনি নিজেও নেবেন।

‘কোনো সন্দেহ নেই মাশরাফী ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক একটা দিক আমাদের দলের জন্য। যেটা বললেন, ড্রেসিংরুম এবং বাইরেও আমরা এটা আলাপ আলোচনাটা করি, কারণ সে অনেক অভিজ্ঞ। ওনার অভিজ্ঞতার কিছুটা আমরা যদি ভাগাভাগি করতে পারি, এমনকি আমার জন্যও অনেকটা সহায়ক হয়।’

Reneta

পারিবারিক কারণে আমেরিকার যাওয়ায় ফাইনালে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না খুলনা। এ ব্যাপারে অধিনায়ক বললেন, ‘সাকিব যেহেতু এখন নেই, সাকিব থাকলে অবশ্যই আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক হিসেবে কাজ করতো। কারণ সবাই জানি সাকিবের সক্ষমতা সম্পর্কে। তারপরও যেহেতু সাকিব নেই, এটা আমাদের সকলের জন্য একটা দায়িত্ব এবং সুযোগ ভালো পারফর্ম করার।’

বঙ্গবন্ধু কাপে শিরোপার লড়াই মূলত অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের। জেমকন খুলনায় অভিজ্ঞ ক্রিকেটারের সমাবেশ, আর গাজী গ্রুপ চট্টগ্রামে তরুণদের ছড়াছড়ি।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দুবার শিরোপা এনে দেয়া কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার চট্টগ্রামের দায়িত্বে। দারুণ ক্রিকেট খেলে তার দল উঠেছে ফাইনালে। আরেকটি টি-টুয়েন্টি শিরোপা জয়ের হাতছানি তার সামনে।

দেশের কোচদের মধ্যে সবচেয়ে সফল সালাউদ্দিন মাঠে খেলোয়াড়দের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন। খুলনার মাহমুদউল্লাহ-মাশরাফী-জহুরুলদের চেয়ে কম অভিজ্ঞ চট্টগ্রামের লিটন-সৌম্য-মিঠুন-মোস্তাফিজরা। ফাইনালে নামার আগে অভিজ্ঞতাকেই এগিয়ে রাখছেন তিনি।

‘আমি মনে করি টি-টুয়েন্টি হচ্ছে অভিজ্ঞদের খেলা। মাঠের ভিতরে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে আছে। কারণ তাদের অনেকগুলো বড় বড় ক্রিকেটার আছে। আমাদের ছেলেদের হয়তো ঐ অভিজ্ঞতা নেই, খুব বেশি ফাইনাল ম্যাচও তারা খেলেনি।’

‘যেহেতু দর্শক নাই, এটা একটা বড় ধরনের সুবিধা। দর্শক থাকলে হয়তো একটু চিন্তার বিষয় ছিল। কারণ ঐ চাপটা নেয়া ছেলেদের জন্য অনেক কঠিন হয়ে যেত। দর্শক না থাকায় একটু শান্তিতে আছি। পুরা টুর্নামেন্টে আমাদের একটা ধারাবাহিকতা ছিল, এ ম্যাচটাও সেভাবে খেলতে পারলে আমাদের একটা ভালো সুবিধা থাকবে।’

বিপিএলে বেশ কয়েকবার খুলনা টাইটানসকে নেতৃত্ব দিলেও এখনো শিরোপার মুখ দেখেননি মাহমুদউল্লাহ। অন্যদিকে চট্টগ্রামের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবারই প্রথম নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। দলে সৌম্য-লিটনরা থাকলেও কোচ সালাউদ্দিন কেনো ভরসা রেখেছেন তার উপর সেটি খোলাসা করলেন।

‘আমার মনে হয় এটা ভুল ধারণা যে, মিঠুন আগে অধিনায়কত্ব তেমন করেনি। ও কিন্তু ঘরোয়া লিগে অনেকগুলো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, ভালো গ্রুপেও করেছে, আবাহনীতেও করেছে। মনে হয় এটা সবারই একটা ভুল ধারণা যে মিঠুন আগে তেমন অধিনায়কত্ব করেনি। আমার মনে হয় মিঠুনের ক্রিকেট মস্তিষ্ক খুবই ভালো এবং খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনামাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT