‘সুরের তুখোর খেলায়, মুখর বাংলাদেশ’ এই শ্লোগানে চ্যানেল আইতে শুরু হয়েছে
সঙ্গীতভিত্তিক টিভি রিয়েলিটি শো সেভেন-আপ এমপিএল, মিউজিক্যাল প্রিমিয়ার
লীগ। সারাদেশে চলছে এর অডিশন।
সোমবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা
একাডেমীতে রাজশাহী বিভাগের ৮ জেলার প্রায় ২ হাজার প্রতিযোগী মিউজিক্যাল
প্রিমিয়াম লীগের অডিশনে অংশ নেয়।
প্রাথমিক অডিশনে বিচারকদের বাছাই শেষে ৪৫ জন প্রতিযোগী দ্বিতীয় পর্যায়ের অডিশনের জন্য নিবার্চিত হন । তাদের মধ্যে থেকে আবার অডিশনের পর ৩২ জন প্রতিযোগী রোড টু গ্রান্ড অডিশন ঢাকার কার্ড পাবেন।
তাহের শিপনের পরিচালনায় এ রিয়েলিটি শো সেভেন-আপ এমপিএল এর বাছাই পর্বের বিচারক ছিলেন, সঙ্গীত বিশেষজ্ঞ মো. শওকত হোসেন, মো. নুরুল হক ও পিয়ারুল খান।








