বিনোদন

মা হারালেন চিত্রনায়ক মেহেদী

রবিবার রাত ১১টার দিকে হাসপাতালে মৃত্যু হয় মেহেদীর মায়ের

মা হারালেন চিত্রনায়ক মেহেদী

চিত্রনায়ক মেহেদীর মা রোকেয়া বেগম (৬৫) আর নেই (ইন্না… রাজিউন)। রাজধানীর মগবাজারের সিরাজুল হক মেডিকেল রবিবার (২৭ মে) রাত ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চ্যানেল আই অনলাইনকে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে চিত্রনায়ক মেহেদী বলেন, আমার মা দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন। রবিবার রাত ১১ টায় তিনি মারা যান।

হাসপাতাল থেকে মায়ের মৃতদেহ নিয়ে রাজধানীর টিকাটুলির বাসায় ফিরছেন বলে জানান মেহেদী। তিনি জানান, সোমবার বাদ যোহর তার মাকে দাফন করা হবে জুরাইন অথবা আজিমপুর গোরস্থানে।

মায়ের আত্মার শান্তি কামনা করে মেহেদী সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

‌তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান মেহেদী। তবে পরবর্তীতে অশ্লীল যুগের ছবিতে তাকে বেশি দেখা গেছে।

সর্বশেষ তার অভিনীত ‘বুলেট বাবু’ ও ‘মার ছক্কা’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে। জানা যায়, মেহেদী ৪০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি মতিঝিল ও পুরান ঢাকায় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। পাশাপাশি যাত্রা ও সার্কাসে নাচেন।

বিষয়:মা মেহেদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…